দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২১ ফ্রেব্রুয়ারী’১৯ বৃহস্পতিবার সকালে মাদরাসার মাঠে অস্থায়ী শহীদ মিনারে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের আল-কাদেরীর সভাপতিত্বে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পরে মাদরাসার হলরুমে সহকারি শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ মুজিবুল হক, আরবী প্রভাষক এস.এম মঈন উদ্দিন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন, বাংলা প্রভাষক নিজাম উদ্দিন, আরবী প্রভাষক দিলদার হোসাইন, সহকারি মাওলানা আব্দুল কাদের, মাওলানা এয়াকুব, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, ‘একুশে ফেব্রুয়ারী বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষাকরার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতসহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ সালে জাতিসংঘ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে ।’
অন্যদৃষ্টি /এলিস হক
You must be logged in to post a comment.