রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর সহ গোলা ভরা ধান ভস্মিভূত : প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:২০ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড  মঘাছড়ি গ্রামের নিবাসী হাজী রহম আলী পটিয়া পাড়ায় শুক্রবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুর-১ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডের সাধারণ চাষিদের বসতঘর সহ গোলা ভরা ধান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক রাঙ্গুনিয়া, কাউখালী ও রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগে চাষীদের ফসল পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষ টায়ার ক্ষয়ক্ষতি হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ