দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামে রাউজান উপজেলাধীন ৯ নং পাহাড়তলী গাউছিয়া কমিটির উদ্যোগে অভিষেক ও কর্মী সম্মেলন রবিবার (১০ মার্চ) রাতে পাহাড়তলী কনভেনশন হল রুমে পাহাড়তলী গাউছিয়া কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ ফজল আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাউজান দক্ষিণের সভাপতি আবু বকর সওদাগর।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন, রাউজান উপজেলা দক্ষিণে সহ সভাপতি মাওলানা শওকত হোসেন রেজবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাউজান দক্ষিণের উপদেষ্টা আহমদ ছৈয়দ, রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, অর্থ সম্পাদক নওশাদ হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার উপদেষ্টা আবু মোস্তফা আলকাদেরী, আমির খান, নুরুল আলম কোম্পানি, নুরুল আজিম, আব্দুল মোনাফ, বাগোয়ান শাখার আবদুল্লাহ আল নোমান,সালাহ উদ্দীন রানা প্রমুখ।
You must be logged in to post a comment.