দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনিয়া উপজেলায় অনুষ্ঠিতব্য ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অাগামী বৃহস্পতিবার মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেন উপজেলা শিক্ষা অফিস। রবিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিস কর্মকর্তা তথ্যসূত্রে ২০১৮ সালে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী চূড়ান্ত পরীক্ষার ইবতেদায়ী পর্যায়ে ১১০১ জন, প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ে ৬৩৭৮ জন সহ সর্বমোট ৭৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে উপজেলার ১৮ টি কেন্দ্রে। গত বছর ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৭৮ জন ও ৭৩০০ জনসহ সর্বমোট ৮৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ছিল।
তিনি অারো জানান ২০১৭ সাল থেকে ২০১৮ সালে শিক্ষার্থী সংখ্যা হ্রাস পায়। রাংগুনিয়া উপজেলা NGO কতৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ফলে শিক্ষার্থী সংখ্যা হ্রাস পায় বলে মন্তব্য করা হয়।
You must be logged in to post a comment.