যুবনেতা দিদার লাহেরীর শ্রদ্ধেয় মায়ের কবরে শ্রদ্ধাঞ্জলি : চট্টগ্রাম উত্তরজেলা যুবদল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ২:৩২ পূর্বাহ্ন
নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক যুবনেতা মুরাদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ....

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্মআহ্বায়ক দিদার লাহেরীর শ্রদ্ধেয় মায়ের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার ১৭ জানুয়ারী১৯ বিকালে নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক যুবনেতা মুরাদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক সেকান্দার হোসেন রানা, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবদুল শুক্কুর, সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহাবুল আলম, পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মহসিন, মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা গিয়াস ফয়সাল, মামুন, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মনির, জাহেদ প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ