অন্যদৃষ্টি অনলাইন।।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন মারা গেছে। নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। বাকি তিনজনের মধ্যে হাসপাতালের দুই নারী কর্মচারী ও একজন পুলিশ সদস্য।
স্থানীয় সময় সোমবার বিকেলে শিকাগোর মার্সি হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের গাড়ি পার্কিংয়ের কাছে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। পরে সে হাসপাতালের ভেতরেও প্রবেশ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করেও গুলি চালায় বন্দুকধারী। পাল্টাপাল্টি গোলাগুলির সময় বন্দুকধারী নিহত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, হামলাকারীর লক্ষ্য ছিল হাসপাতালের একজন নারী কর্মী। ঐ কর্মীর সাথে বন্দুকধারীর প্রেমের সম্পর্ক ছিল বলেও জানিয়েছে পুলিশ।
You must be logged in to post a comment.