মোকাব্বির নিজ দল ,ঐক্যফ্রন্ট ও জনগনের সাথে প্রতারণা করেছে: মীর্জা ফকরুল 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯, ৩:১১ অপরাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক ।।

সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার মাধ্যমে নিজ দল, জনগণ ও ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বিএনপি মহাসচিব এক প্রতিক্রিয়ায় ব্রেকিংনিউজকে একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সুলতান মুনসুরের পথ অনুসরণ করে জনগণ ও জাতির সঙ্গে মোকাব্বিরও প্রতারণা করেছেন।’

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করেন আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নির্বাচিত ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান।

সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ