মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাস্থ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখা কর্তৃক পরিচালিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা ফলাফল রবিবার (১৩ জানুয়ারী) সকালে ঘোষণা করা হয়।

প্রথম বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দক্ষিণ পোমরা মডেল কেজি স্কুলের তিন ক্ষুদে শিক্ষার্থী সাফল্য অর্জন করেন।

ফলাফল ঘোষণার পর দক্ষিণ পোমরা মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক মাস্টার ফয়সাল আলম
আলোকিত দেশ অনলাইন পত্রিকার রিপোর্টার দেলোয়ার হোসাইনকে বলেন, ২০১৮ সালে স্থাপিত দক্ষিণ পোমরা মডেল কেজি স্কুলের দক্ষ পরিচালনা পরিষদ আর শিক্ষক-শিক্ষিকার কঠোর পরিশ্রমের অবদানে প্রথম বছরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে  আব্দুল্লাহ আল ওয়াসির (ট্যালেন্ট পুল) আর ইশরাক মান্নান ইফতি, উম্মে হাবিবা তুলি (সাধারণ বৃত্তি) অর্জন করার কৃতিত্ব অর্জন করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ