মৃত মহিলার গর্ভাশয় নিয়ে প্রতিস্থাপন করা গর্ভাশয়ে, এই প্রথম জন্মগ্রহন করল কন্যা সন্তান! 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৮:১৪ অপরাহ্ন
চিকিত্সকদের কোলে প্রতিস্থাপিত গর্ভাশয়ে জন্ম নেওয়া সেই শিশু। ছবি -রয়টার্স

অন্যদৃষ্টি অনলাইন।। 

মৃত মহিলার দেহ থেকে গর্ভাশয় নিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল এক ব্রাজিলীয় মহিলার শরীরে। প্রতিস্থাপিত গর্ভাশয়ে ভ্রূণকে লালন করে সেই মহিলা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের।

তিনিই হলেন বিশ্বের প্রথম যিনি মৃতার গর্ভাশয় নিজের শরীরে প্রতিস্থাপন করিয়ে, তা থেকে জন্ম দিলেন সন্তানের। ল্যানসেট মেডিক্যাল জার্নালে এই প্রতিস্থাপনের বিস্তারিত খবর সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

ইউনিভার্সিটি অফ সাও পাওলোর গবেষকদলের প্রধান দানি এজেনবার্গ জানিয়েছেন, ‘‘অঙ্গ দাতা মৃত ব্যক্তি হলে গোটা প্রক্রিয়ার ঝুঁকি অনেকটা কম হয়। পাশাপাশি গোটা প্রক্রিয়ার খরচ অনেকটা কমে যায়। কারণ, দাতা মৃত হওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা, তাঁর দীর্ঘ অপারেশন করার ঝক্কি থাকে না। জীবিত দাতার ক্ষেত্রে কাজটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।” চিকিত্সকদের তরফে জানানো হয়েছে, ৩৫ সপ্তাহ ৩ দিন গর্ভধারণের পর সিজারের মাধ্যমে ওই কন্যা সন্তানের জন্ম দেওয়া হয়েছে। জন্মের সময় বাচ্চাটির ওজন ছিল ২ কিলোগ্রাম ৫৫০ গ্রাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ