অন্যদৃষ্টি অনলাইন । ।
সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২ মার্চ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সংগঠনটির নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আলহাজ মো. নাজিমুদ্দিন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, সদস্য জিয়াউল হায়দার পলাশ, এস কে সাদী, মো. মাইনুল ইসলাম, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, বায়েজিদ বোস্তামী, মেহেদী হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
এরপর নবগঠিত কৃষক দলের নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সাথেও সাক্ষাৎ করেন।
You must be logged in to post a comment.