কুষ্টিয়ার মিরপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ মার্চ- ২০২২ পৌরসভার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাজবিন আক্তার।
মিরপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান রেজাউল করিম’র সভাপতিত্বে ও সংগঠনটির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালব কুষ্টিয়ার কোরবান আলী।
সার্বিক সহযোগীতায় ছিলেন, উপজেলা ব্যবস্থাপক মুন্তাজ আলী।
You must be logged in to post a comment.