কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৪ জুন ২০২৫) উপজেলার দারুস সালাম মাদ্রাসা মসজিদে সকাল পোনে আটটার দিকে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর।
জানা গেছে, প্রায় দুই মাস আগে জামায়াতের বিভিন্ন পর্যায়ের জনশক্তির গোপন ভোটের মাধ্যমে প্রার্থী বাচাই করা হয় এবং আজ তা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীদের উপস্থিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকাতে মিরপুর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আছেন আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গরীবের ডাক্তার খ্যাত ডাক্তার রফিকুল ইসলাম। তিনি মিরপুর উপজেলা জামাায়াতের সহকারী সেক্রেটারি। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী উপজেলা জামায়টতের আমীর মাও: খন্দকার রেজাউল করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা বিভাগের মালিহাদ ইউনিয়ন টিমের সদস্যা মোছাম্মদ নাসরিন নাহার।
পৌর মেয়র প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাঃ শাহ আক্তার মামুন।
ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হলেন- অধ্যাপক রিয়াজস্তুল বারী (চিথলিয়া), মোঃ আনোয়ার হোসেন মিঠু (বহুলবাড়িয়া), মোহাম্মদ সরোয়ার হোসেন (তালবাড়িয়া), মোঃ আব্দুস সালাম (বারুইপাড়া), মাওলানা আনিসুজ্জামান (ফুলবাড়িয়া), ডাক্তার রফিকুল ইসলাম (আমলা), মাওলানা শেখ মহিউদ্দিন (সদরপুর), অধ্যাপক মোঃ জোমারত (ছাতিয়ান), মোঃ বাবুল হোসেন মন্ডল (পোড়াদহ), মোহাম্মদ শাহজাহান আলী (কুর্শা), মোহাম্মদ আজিজুল হক (মালিহাদ), অধ্যাপক আব্দুর রব আরিফ (আমবাড়ীয়া), হাফেজ রাজিবুল ইসলাম (ধুবইল)।
You must be logged in to post a comment.