মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম’র শপথ গ্রহণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১০:১৭ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম মোহামেদ সলিহ।

শনিবার (১৭ নভেম্বর) রাজধানী মালেতে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে দেশটির সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সলিহ।

দুর্নীতি দমন ও বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিচারের আশ্বাস দেন সলিহ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র নীতিতে ভারতকে অগ্রাধিকার দেয়ার কথা খোলাখুলি বলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। অন্যদিকে, মালদ্বীপকে বিভিন্ন খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদি।

গত সেপ্টেম্বর মাসের নির্বাচনে বিজয়ী হন সলিহ। তার বিজয় অনেকের কাছেই বিস্ময়কর। নির্বাচনের আগের পাঁচ বছর ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে প্রায় সব বিরোধী মতের নেতাকে জেলে পুরেছিলেন। বিক্ষোভ নিষিদ্ধ করে দিয়েছিলেন। গ্রেপ্তার করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারকদের।

তিনি সংসদও খারিজ করে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে। এমন পরিস্থিতিতে মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে আসেন ইব্রাহিম মোহামেদ সলিহ। সাবেক প্রেসিডেন্ট ইয়েমিনের সময় যাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, সলিহ্র বিজয়ের পর তাদের প্রায় সবাইকেই মুক্ত করে দেয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ