দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।
শাহসুফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ২দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ গত মঙ্গলবার ১৫ জানুয়ারী’১৯ রাতে সমাপ্ত হয়েছে।
শাহ্ আমানত হজ্ব কাফেলা ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওরশ মাহফিলের সমাপনী দিনে সভাপতিত্ব করেন মাওলানা ইয়াসিন।
ওরশ মাহফিলের বক্তারা বলেন,‘মানবসেবাই আল্লাহর নৈকট্য অর্জনের পথ’।
সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, ভারতের খাজা গরীবে নেওয়াজ (রহ.)’র দরবার শরীফের খাদেম নাদিম চিশতী, হযরত শাহ আমানত (রহ.)’র দরবার শরীফের পক্ষে ফরিদুল আলম শাহীন প্রমুখ।
আলোচকের বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান আলকাদেরী, কাজী মঈনুদ্দীন আশরাফী, কাজী ছাদেকুর রহমান হাশেমী,আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবী প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.