মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
মাটির নিচে চাউল আর খাটের নিচে তৈল রেখে বিশ্বের সামনে বাঙালী জাতীকে লজ্জিত করেছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রামর রাঙ্গুনিয়া উপজেলায় কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে
কেন্দ্রীয় যুবদলের তত্বাবধানে এ পর্যন্ত ছয় হাজার পরিবারে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশ ও দেশের মানুষের এ কঠিন মুহূর্তে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মী ও বিত্তশালীদের সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।
তিনি বলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে দেশের একটি দলের নেতাকর্মীদের মধ্যে দূর্নীতি দেখে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্ববাসীর সামনে বাঙালী জাতীকে লজ্জিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য এবং সামাজিক ভাবে সোচ্চার হওয়া দেশপ্রেমিক প্রতিটা নাগরিকের দায়িত্ব।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা বেলাল উদ্দিন বেলাল,মোক্তার হোসেন সুজন,বাবুল আলম,মাসুদ বিন উমর,এস এমলোকমান,ইসমাইল সিকদার, জামাল,আবদুল হালিম, আলম জীবন, মহসিন,বখতিয়ার,জনি মেম্বার,লিটন, শামসু,ইসমাইল সরওয়ার, নুরুল ইসলাম,শোয়েব কাদের, ফরহাদ আলম, বাদশা, মিজানুর রহমান, এনাম,জাহেদ, মিজান,ইস্কান্দর লোকমান,রনি সহ নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.