মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়েতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াত ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৯ মার্চ-২০২৫) মাখালডাঙ্গা ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আমীর জনাব মোঃ বেলাল হোসাইন। উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি জনাব মহসিন আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি জনাব আঃ রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ