মহেশপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ রাসেল হোসেন (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী যাদবপুর বড়বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল হোসেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে-এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।

সে সময় বড় বাড়ি থেকে রাসেলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা করা হয়েছে। জব্দ করা হয় একটি ইজিবাইক।

এ ঘটনায় বিজিবির পক্ষ মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ