মক্কা ও মদিনায় সাংবাদিক জামাল খাশোগির জানাজার নামাজ আদায়

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৭:৫১ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

স্বেচ্ছায় নির্বাসিত সৌদি নাগরিক ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামিসট সাংবাদিক জামাল খাশোগির নামাজে জানাজা আজ জুমাবার সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাতে অনুষ্ঠিত হয়।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রথম স্ত্রীর তালাকের কাগজ পত্র সংগ্রহ করার জন্য প্রবেশ করে আর ফিরে আসেনি। প্রথমে তার হত্যার ঘটনা সৌদি কতৃপক্ষ অস্বীকার করলেও পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েব এরদোগানের বলিষ্ঠ ভুমিকা ও প্রমানাদির ভিত্তিতে স্বীকার করতে বাধ্য হন। সৌদি কতৃপক্ষ জামাল খাশোগিকে  হত্যার পর কেটে টুকরো টুকরো হয় বলে স্বীকার করেন।

এদিকে সাংবাদিক জামাল খাশোগির লাশের হদিস না পাওয়ায় তার ছেলে সালাহ খাশোগির নেতৃত্বে জুমাবার(১৬ নভেম্বর) মসজিদে নববীতে গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়। মক্কায় অবস্থিত গ্রান্ড মসজিদ, তুরস্ক ও লন্ডনে তার গায়েবি জানাজা আদায় করা হয় বলে খবর প্রকাশ করে আল-জাজিরা।

সৌদি ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাশোগি যুবরাজ বিন সালমান ও তার সংস্কারের কঠোর সমালোচক ছিলেন। সৌদি আরবে রাজপরিবারের সদস্য ও বিভিন্ন ধনকুবের গণহারে গ্রেফতার শুরু হলে স্বেচ্ছায় আমেরিকায় নির্বাসনে চলে যান। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় যুবরাজের বিভিন্ন সংস্কারের সমালোচনা করে নিয়মিত কলাম লিখতেন। যুবরাজ তার প্রতি ক্ষুব্ধ হয়ে তুরস্কের ইস্তাবুলের সৌদি দূতাবাসে গোয়েন্দা সংস্থার তার আস্থাভাজন লোক পাঠিয়ে তাকে হত্যার পর কেটে টুকরো করে বলে দাবি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েব এরদোগান।

অবশেষে সৌদি কতৃপক্ষ স্বীকার করেন যে তার হত্যার জন্য গোয়েন্দা সংস্থা উর্ধ্বতন ৫ কর্মকর্তা জড়িত।তাদেরকে একটি আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের শাস্তিতে মুখোমুখি করা হয়েছে। তবে যুবরাজ মুহাম্মদ বিন সালমান খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ