অন্যদৃষ্টি অনলাইন।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দুটি পৃথক দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩৫ জন। দাবানল নিয়ন্ত্রণের সময় আহত হয়েছে দমকল বিভাগের তিন কর্মী।
স্থানীয় সময় শনিবার, উত্তরাঞ্চলীয় বিউট কাউন্টির প্যারাডাইস শহর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন ও অগ্নি সুরক্ষা বিভাগের মুখপাত্র। এ অঞ্চলের সক্রিয় ‘ক্যাম্প ফায়ার’ দাবানলের প্রকোপে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে শহরটির সাড়ে ছয় হাজারের বেশি স্থাপনা। এছাড়া পুড়ে গেছে লক্ষাধিক একর বনভূমি। এ দাবানল নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা।
এদিকে, লস এঞ্জেলসের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ‘উলসি ফায়ার’ দাবানলের কারণে উপকূলীয় মালিবু শহরসহ বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের রোষ থেকে বাঁচতে ওই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ‘ক্যাম্প ফায়ার’ ও ‘উলসি ফায়ার’ নিয়ে ক্যালিফোর্নিয়ায় এখন ১৬টি দাবানল সক্রিয় আছে।
You must be logged in to post a comment.