ভোলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি শিক্ষকদের আনন্দ র‌্যালি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ৭:৩০ অপরাহ্ন

ভোলা প্রতিনিধি॥

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বহু আকাঙ্ক্ষিত ৫ শতাংশ বাষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভোলায় আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ভোলা সদর উপজেলা শাখা। শনিবার বিকেল ৪টার দিকে শহরের বাংলাস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে বাংলাস্কুল মাঠে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ টিপু সুলতান, ব্যাংকের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মুছা কালিমুল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান বাবলু, গুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবদুল মালেক, মাসুমা খানম গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আবি আবদুল্লাহ প্রমূখ।
এ সময় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম বলেন, দীর্ঘ দিন ধরে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতাসহ অন্যান্য দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। যার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দুঃখ দূর্দশা উপলব্দি করে  গত ৭ নভেম্বর’১৮ শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেন। এ ঘোষণায় আমরা প্রধানমন্ত্রীকে ভোলা জেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে জাতীয় অন্তভূক্তি এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের ঘোষণাও প্রধানমন্ত্রীর নিকট থেকে আমরা আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ