আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র আঃ মান্নান হাওলাদারের দায়িত্ব অবহেলার কারণে পৌর শহরের পাকা সড়কের বেহাল দশা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভেদরগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র ডাকবাংল গেইট হতে রাম ভদ্রপুর ইউনিয়ন ভুমি অফিস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার কারণে দীর্ঘ দিন যাবৎ এই জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সরজমিন ঘুরে স্থানীয় বিভিন্ন শ্রেণীর একাধিক পেশাজীবী ব্যক্তিদের সাথে আলাপকালে তারা বলেন ভেদরগঞ্জ পৌর শহরের এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে রয়েছে উপজেলা ভুমি অফিস, সোনালী ব্যাংক, বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ভেদরগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স, শুধু তাই নয় গুরুত্বপূর্ণ ঐ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

সড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমা হয়ে সড়কটি ভেঙ্গে গর্ত হয়ে যাওয়ার ফলে এই জন দুর্ভোগের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট পৌর কাউন্সিলার ও পৌর মেয়রকে বিষয়টি বার বার অবগত করার পরেও কোন ব্যবস্থা গ্রহন করছেন না। তাই স্থানীয় সংসদ সদস্য ও জন প্রশাসনের কাছে আমাদের দাবী এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত ও পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা সচল করে, জন সাধারনে যোগাযোগ ব্যবস্থা সাভাবিক করার জন্য অনুরোধ করছি।
ভেদরগঞ্জ পৌর সভার দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র আঃ মান্নান হাওলাদারের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক মেরামতের কাজ টেন্ডার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
You must be logged in to post a comment.