অন্যদৃষ্টি অনলাইন।।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাখাপ্রধান এবং এক শ্রেণিশিক্ষককে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রতিষ্ঠানের গভর্নিং বডি এদের বরখাস্ত করে। এই তিনজন হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিনাত আক্তার ও শ্রেণিশিক্ষক হাসনা হেনা।
একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে র্যাব ও পুলিশকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ওই চিঠি পাঠায় শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এদিকে এই তিন শিক্ষককে বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়। এছাড়া এই তিন শিক্ষকের বেতনভাতা বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেয়া হয়েছে ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে।
এদিকে অধ্যক্ষ অপসারণসহ ছয় ফা দাবিতে গতকালও শিক্ষার্থীরা স্কুলের ভেতরে ও প্রধান ফটকে বিক্ষোভ করেছে। তারা একই সঙ্গে কমিটি ভেঙে য়োর াবি জানান। শিক্ষার্থীরে এই বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করেন অভিভাবকরাও।
You must be logged in to post a comment.