ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরা বরখাস্ত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৫:৩২ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার সংবাদমাধ্যমকে এসব জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে জিন্নাত আরাকে বরখস্তা করা হয়। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভিকারুননিসা নূন স্কুলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সকালে ভিকারুননিসা কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা জানিয়েছেন। এসময় শিক্ষামন্ত্রী বলেন, একজন পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের এমন আচরণ কাম্য নয়।

তিনি জানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌসী নিহত শিক্ষার্থীর বাবা-মার কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানা গেছে। নাজনীন ফেরদৌস বলেছিলেন, ঘটনার তদন্তে এরইমধ্যে কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই বিদ্যালয়টির প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এরই মধ্যে ঘটনাটি আজ হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবি। জানা গেছে আগামীকাল শুনানি শেষে আদেশ দেবে আদালত। এদিকে ওই ছাত্রীকে টিসি দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ।

উল্লেখ্য, শিক্ষকের ‘অপমান’ সইতে না পেরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ