বেসরকারি শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা ঘোষণা করায় আনন্দ র‌্যালী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১১:৫৪ অপরাহ্ন

আব্দুল জব্বার, নরসিংদী।।

বাবেশিকফো নরসিংদী জেলার আনন্দ ব়্যলী বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বে লিয়াজো ফোরামের প্রেসক্লাবে ১৯ দিন অনশন আন্দোলনে দেয়া প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে মন্ত্রীপরিষদের সদস্যদের সাথে এক জরুরী মিটিং এ বেসরকারি নিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা ঘোষনা করেন ৷

ঐতিহাসিক এই ঘোষনার জন্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাবেশিকফো নরসিংদী জেলা শাখা আজ বিকেল ৩.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ ব়্যলী বের করে ৷ ব়্যলীতে বাবেশিকফো এর কেন্দ্রীয় সহসভাপতি ফজলুল হক ফকির , কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার , শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান ও নরসিংদী জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ নূর হোসেন ভূইয়া , সিনিয়র সহসভাপতি আমিনুল হক চৌধুরী ,সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন কাজল সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন ও জেলা, উপজেলার নেতৃবিন্দসহ দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন ৷

ব়্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবিন্দ বলেন শিক্ষক সমাজের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনী ইশতেহারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষনা করবেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ