বীরগঞ্জে ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯, ৯:০৮ অপরাহ্ন

বীরগঞ্জ প্রতিনিধি।।

বীরগঞ্জে ৫মার্চ সারে ১১টায় ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ-ঝাড়বাড়ী রাস্তার কল্যানী বজার সংলগ্ন সড়ক দুর্ঘনায় খানসামা উপজেলার শুসুলি গ্রামের একিন উদ্দিনের ছেলে কৃষক আজিজুল ইসলাম (৫৫) এর মর্মান্তি মৃত্যু হয়।

জানা গেছে, কল্যানী বাজারে রাসায়ানিক সার, কীটনাশক ও ডিজেল ক্রয় করে বাড়ী ফিরে যাওয়ার পথে কল্যানী হাটের অনতি দুরে (উত্তর পূর্ব) পাকা রাস্তায় পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিতে ধাক্কা দিলে কৃষক আজিজুল পাকা রাস্তায় ছিটকে পরে। ওই সময় ট্রাকের চাক্কায় তার মাথা পিষ্ট করে পালিয়ে যায়। এতে কৃষক আজিজুল ইসলামের র্মমান্তিক মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনা স্থলে পৌছার আগেই স্বজনেরা মৃত দেহটি রাস্তা থেকে সড়িয়ে শুসুলি গ্রামের বাড়ীতে নিয়ে গেছে। অজ্ঞাত ট্রাকটি সনাক্ত করার জোর তৎপরতা চলছে। মৃত ব্যাক্তির স্বজনেরা অভিযোগ করলে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

অন্যদৃষ্টি/ মানিক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ