বিশ্ব শিক্ষক দিবস : শিক্ষায় বৈষম্য দূরীকর‌ণে  জাতীয়করণই একমাত্র সমাধান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ৯:৫৮ অপরাহ্ন

এম.এ মতিন, সিলেট।।

৫ অক্টোবর শুক্রবার “বিশ্ব শিক্ষক দিবস ” উপলক্ষে  বাংলা‌দেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, সিলেট জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শতা‌ধিক শিক্ষ‌কের উপ‌স্থি‌তি‌তে  সকাল ১০:৩০ টায়  সিটি পয়েন্ট থেকে র‌্যালী শুরু হ‌য়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  চৌহাট্টা পয়েন্টে   এসে সমাবেশে মিলিত হয়।

মহানগর সভাপ‌তি বাহার উ‌দ্দিন আকন্দ এর সভাপ‌তি‌ত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃ‌তিক সম্পাদক সাজু সরকা‌রের প‌রিচালনায় বক্তব্য রা‌খেন ও উপ‌স্থিত ছি‌লেন  ‌‌বিএম‌জি‌টিএ  এর কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক কামরুজ্জামান চৌধু‌রি, ফোরা‌মের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এম এ ম‌তিন,  জেলা সহ সভাপ‌তি মুয়ীনুল ইসলাম, ম্বপন দাস, রন‌জিত কুমার তালুকদার, মহানগর সাধারণ সম্পাদক জোনা‌য়েদ খোরাসানী, ‌জেলা সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল বা‌ছিত, মহানগর সাংগঠ‌নিক সম্পাদক অসীম রঞ্জন তালুকদার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ম‌হিলা সম্পা‌দিকা ম‌রিয়ম বেগম, জ‌কিগঞ্জ উপ‌জেলা সহ সভাপ‌তি এম আহমদ হো‌সেন , সদর উপ‌জেলা সভাপ‌তি রুহুল আ‌মিন , সাধারণ সম্পাদক রা‌সেন্দ্র নারায়ণ তালুকদার, বিশ্বনাথ উপ‌জেলা সাধারণ সম্পাদক নজর‌ুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপ‌জেলা সাংগঠ‌নিক সম্পাদক ইমদাদুল হক।

বক্তব্য রা‌খেন শিক্ষক নেতা মাওঃ স‌ফিক‌ুর রহমান, ক‌লেজ শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক কামরুল আনাম চৌধু‌রি, সাংগঠ‌নিক সম্পাদক শংকর কুমার দাস, ‌বিএম‌জি‌টিএ নেতা শাহজাহান ক‌বির আকন্দ, জাফর আলী সহ বি‌ভিন্ন শিক্ষক সংগঠ‌নের কেন্দ্রীয় , জেলা , ও উপ‌জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরেও শিক্ষা ব্যবস্থা বেসরকারি থাকা মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান পরিপন্থী।

বক্তারা বলেন অবিলম্বে সকল এম‌পিওভূক্ত  শিক্ষা প্র‌তিষ্ঠান  জাতীয়করণ সহ শিক্ষার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।

শিক্ষক দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার জন্য সরকা‌রের কা‌ছে  দাবি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ