বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং তাদের মিডিয়া টিমের সদস্য নবীন জিন্দালের নবী মুহাম্মদ সা: ও হযরত আয়েশা রা: সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুন) বিকালে মেইন বাসস্ট্যান্ডে কালীগঞ্জ ইমাম পরিষদের আহবায়ক মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ও বক্তব্যে রাখেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এছাড়া আরো বক্তব্যে রাখেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, হাফেজ হেদায়েত উল্লাহ, মাও আবু তালিব, মাওলানা রুহুল আমিন সৌরভ, মাওলানা মাহফুজ রহমান,মাওলানা ওবায়দুল্লাহ আশেকী, হাফেজ মাওলানা শাহিনুর রহমান,হাফেজ মাও খালিদ সাইফুল্লাহ মেরাজ, মাও দেলোয়ার হোসেন নুরপুরী, হাফেজ শফিক রহমান, হাফেজ মাও খালিদ হাসান বিন শহীদ প্রমূখ।
এ সমাবেশের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন অঞ্চল আগত হাজার হাজার নেতা কর্মি উপস্থিত হয়।
You must be logged in to post a comment.