আবদুল মতিন, (বিশ্বনাথ) সিলেট প্রতিনিধি ।।
উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আফিয়া বেগম আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর’১৮ এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর’১৮ পালন উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হয়েছেন।
এ উপলক্ষ্যে গত রবিবার ৯ ডিসেম্বর’১৮ উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার এর কাছ থেকে তিনি সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার মহিলা সম্পাদক।
আফিয়া বেগমের এ সাফল্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি মোঃ জালাল উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সহসভাপতি সাজিদ আলী, কেন্দ্রীয় যুগ্মসাংস্কৃতিক সম্পাদক সাজু সরকার, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুয়ীনুল ইসলাম ও প্রভাষক এম এ মতিন, সিলেট জেলা ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা তার ব্যাক্তি ও কর্মজীবনের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেছেন।
অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.