বাসর রাতে লাপাত্তা বউ!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ৫:০৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত।

অন্যদৃষ্টি অনলাইন।।

বিয়ের প্রথম রাত। নব-দম্পতির মনে নানা স্বপ্ন। খানিকটা ভয়। বাকিটা ভয় মিশ্রিত প্রেম। সব ঠিকঠাকই ছিল নৈশভোজ পর্যন্ত। নতুন বউ যে ওদিকে এমন খেল দেখাবে, কে জানত!

ভারতের হরিয়ানার মলিকপুরের ঘটনা। গুলফামের বিয়ে হয় ধুমধাম করেই। প্রচুর খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। দাওয়াত মন্দ নয়। মাথা থেকে পা পর্যন্ত জরির কাজ করে কুর্তা-পাজামা পরে গুলফাম একেবারে তৈরি।

তাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে একটু রাত হয়ে গেল। এরপর গুলফাম ওই জাঁকজমক পোশাকে মনে বেশ ফূর্তি এবং অ্যাডভেঞ্চার নিয়ে ঢুকলেন স্ত্রীর ঘরে। ব্যস, শেষের শুরু ওই মুহূর্তেই।

অশান্তি থামাতে গুলফাম বোঝালেন, তিনি এই ধরনের পোশাক আর পরবেন না। কিন্ত‌ু নববধূ যে মনে মনে ত্যাগ স্থির করে ফেলেছেন, কে জানত!

সকালে উঠে গুলফাম দেখেন, স্ত্রী লাপাত্তা। গয়নাগুলোও হাওয়া। থানায় নতুন বউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গুলফাম।

গুলফামের সেই জরির পোশাক একেবারেই অপছন্দ নববধূর। তা পাল্টে নিলেই হল। কিন্ত‌ু নববধূ একেবারে কঠিন পদক্ষেপ করে বসলেন। প্রথমেই গুলফামকে বললেন, তিনি ভেবেছিলেন, তার স্বামী জিনস টি-শার্ট পরবেন। এরকম সেকেলে সাজ দেখতে চাননি।

খুব সাধারণ বিষয় ভেবে গুলফাম অত পাত্তা দেননি। কিন্তু বউ হঠাত্‍‌ বলে বসলেন, তিনি গুলফামের সঙ্গে জীবন কাটাতে রাজি নন। তিনি শিক্ষিত-আধুনিক নারী। এসব কুর্তা-পাজামা পরা স্বামীর সঙ্গে ঘর করবেন না।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ