বাগেরহাট জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি মোজাম্মেল, কামরুজ্জামান সম্পাদক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৬ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টায় বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।

সম্মেলন শুরুর আগেই  সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে সম্মেলনের , কাউন্সিলর ও সংগঠনের নেতা কর্মীরা জড় হতে থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠ কানায় কানায় ভরে ওঠে। দুপুর ১২টার পর পরই অতিথিরা সম্মেলনে আসেন। সস্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্পন এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।

সম্মেলন শেষে সর্বসম্মতি ক্রমে ডাঃ মোজাম্মেল হোসেনকে  সভাপতি, শেখ কামরুজ্জামান টুকু’কে সাধারন সম্পাদক, নির্বাচিত করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ