পারভীন আক্তার।।
“এটা আমার সাবজেক্ট নয়….এটা আমার সাবজেক্ট নয়”- বলে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী হতাশায় ভুগছে। অনুপযোগী পাঠ্য বিষয়ের ভারে অনীহায়,অনিশ্চয়তায় পার করছে উচ্চ শিক্ষার সিঁড়ি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
হ্যাঁ,আমি ভর্তি প্রক্রিয়ার জটিলতায় ভুক্ত মেধাবীদের কথাই বলছি। বার বার সুযোগ দেয়া উচিৎ ওদের। যতবার খুশি….
দেশ ভ্রমনমূলক হয়রানী মূল্যায়ন পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ার শিক্ষা বানিজ্য পরিবর্তন হওয়া উচিৎ। প্রতি ভর্তি যুদ্ধে প্রায় অর্ধ লক্ষ টাকার প্রস্তুতি বনাম কোমলমতি শিক্ষার্থীদের মেধার লটারি। ভয়াবহ চিত্র নয়?
উন্নত বিশ্বে যেমন SAT-score এর মাধ্যমে ৪ মাস পর পর ওদের অনলাইনে পরীক্ষা দেবার সুযোগ আছে।
ওদেরকে ওদের বিষয়ে পড়াশুনা করবার সুযোগ সৃষ্টি করা হোক।ওরা সুনাগরিক হয়ে গড়ে উঠুক।
আমার কথা শিক্ষা গবেষকগণ বুঝতে পারছেন কিনা জানি না।
কিছু নিষ্ক্রিয় জ্ঞানীরা বলে থাকেন “সহজ নয়…..” দেশ তলিয়ে যাওয়ার চেয়ে চাহিদাভিত্তিক পরিবর্তন ও সিদ্ধান্ত গ্রহণ করাটা আনিবার্য বলে আমি মনে করি…. মনে রাখতে হবে আমাদের, পৃথিবীর সকল সৃষ্টি মেধাবীদের দ্বারাই সংঘটিত হয়েছে…
বাংলাদেশ স্বর্ণগর্ভা। কিন্তু এখানে মেধাগুলো জং ধরে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে অবহেলায়, অব্যবহৃত অবস্থায়…..
লেখক
সহকারি শিক্ষক
নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা।
You must be logged in to post a comment.