অন্যদৃষ্টি অনলাইন।।
আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর নিকট আত্নীয় বাংলাদেশ আওয়ামীলীগের পেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিমের নাতনি জায়ান চৌধুরী হত্যা,শ্রীলঙ্কার গীর্জায় সন্ত্রাসী সিরিজ বোমা হামলা ও বিশ্ব ব্যাপী নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের উপস্হিত ছিলেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (বাংলাদেশ অধ্যায়) এর প্রধান সমন্বয়ক জনাব সৈয়দ আল মামুন,বাংলাদেশ অধ্যায়ের প্রধান ইসমাইল হোসেন রাসেল,সভাপতি জনাব এম এ রহিম রায়হান চৌধুরী,সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস হুসাইন,যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মৃদু,যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,সহ-সভাপতি জনাব মহসিন মোল্যা,অর্থ বিষয়ক সম্পাদক জনাব আলিমুজ্জামান,মিডিয়া বিষয়ক সম্পাদক বাদল চৌধুরী সহ ঢাকা মহানগর উত্তর,দক্ষিন,জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন এবং ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.