ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ, পুলিশ পাহারায় সঞ্জয়ের রাড়ী ও ব্যবসা 

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ন

ফেসবুক স্টোরিতে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও এলাকায় সাম্পদিায়িক দাঙ্গা সৃস্টির আশস্কার অভিযোগে ,অভিযুক্ত সঞ্জয় রক্ষিতের বাড়ী ও ব্যবসা পতিষ্ঠান পুলিশ পাহারায়।

এই ঘটানয় কারাগারে যেতে হয়েছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ব্যবসায়ী সঞ্জয় রক্ষিতকে। অঙ্গীকারনামা দিয়ে জামিনে মুক্তি মিললেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন তার বাড়ি, ও ব্যবসা প্রতিষ্ঠানে  পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল রাতে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার সঞ্জয় রক্ষিত তার নিজের ফেসবুক আইডির স্টোরিতে লালন শাহের একটি গানের অংশ বিশেষ লিখে পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হওয়ার আশঙ্কায় রোববার (২৮ এপ্রিল) সঞ্জয় রক্ষিতকে আটক করে ৫৪ ধারায় কারাগারে পাঠায় পুলিশ। পরদিন সোমবার ভেদরগঞ্জের আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়, এমন কাজ করবেন না- এইমর্মে অঙ্গীকারনামা প্রদান সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।

এরপর দাপ্তরিক কাজ সম্পন্ন করে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পান সঞ্জয় রক্ষিত। সঞ্জয় রক্ষিত বাড়িতে গেলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ