স্টাফ রিপোর্টার।।
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর পিএসসি পরীক্ষার্থী তান্নী’র লাশ প্বার্শবর্তী উপজেলা বালাগঞ্জে পাওয়া গেছে।
বুধবার (২৮ নভেম্বর) সাড়ে পাঁচটায় বালাগঞ্জ বাজারের লামা খেয়াঘাট নামক স্থান থেকে তান্নীর লাশ উদ্বার করে বালাগঞ্জ থানা পুলিশ। ফেঞ্চুগঞ্জের মঈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিব আহমদ নিখোঁজ তান্নীর লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
গত রবিবার (২৫ নভেম্বর) বিকেল দুইটায় ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গোসলে নেমে পিইসি(প্রাথমিক সমাপনী) পরীক্ষার্থী তান্নী বেগম (১০) নিখোঁজ হয়।
You must be logged in to post a comment.