ফুয়েগো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত; সরিয়ে নেয়া হয়েছে চার হাজার মানুষ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ৯:৫৯ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

গুয়াতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড জানায়, অগ্ন্যুৎপাতের কারণে সোমবার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

সকাল থেকেই আগ্নেয়গিরিটি থেকে বিপজ্জনক মাত্রায় গরম ছাই, লাভা ও গ্যাস নির্গত হতে থাকে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গত জুনে ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত দুইশ মানুষের প্রাণহানি হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ