মনিরুল, কালীগঞ্জ, ঝিনাইদহ।।
জাতীয় শোক দিবস ও ঝিনাইদহ -৪ নির্বাচনী এলাকার প্রাথমিক শিক্ষার সরকারের গুনগত মান উন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ শিক্ষক কল্যান সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চারণায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার । বিশেষ অতিথি পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী,মোবারকগঞ্জ চিনিকলের সাধারণ সম্পাদক গোলাম রসুল,প্রাথমিক শিক্ষা অফিসার সালমা বেগম প্রমুখ।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্যদেন।অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন অংশগ্রহন করেন।