প্রসঙ্গ ; কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি গঠন , নির্বাচনের তফসিল ঘোষনা 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ জুন, ২০১৯, ১০:১৯ পূর্বাহ্ন

 

বিশেষ প্রতিবেদক ।।

নব উদ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং গণতান্ত্রিক উপায়ে ছাত্র নেতৃত্ব তৈরির লক্ষ্যে আগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল-২০১৯ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

রোববার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ, ২৫ জুন ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও ২৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৭ ও ২৮ জুন প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ ও ২৯ ও ৩০ জুন প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করা হবে। ১, ২ ও ৩ জুলাই প্রার্থীতা যাচাই বাছাই, ৪ জুলাই প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ৫ জুলাই প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ, ৬ জুলাই প্রার্থীদের সম্পর্কে আপত্তি নিষ্পত্তি ও ৭ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষে আগামী ১৫ জুলাই সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান আলীম, সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ