প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

চট্টলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও রাঙ্গুনিয়া কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে কর্মহীন হয়ে পড়া আর্থিক বিপর্যস্ত সংগঠনের সাবেক খেলোয়াড় ও অসহায় এবং  দুস্থ প্রায় দুইশো পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে ঘরে-ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার পূর্বে সংক্ষিপ্ত পরিসরে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময়ে উপস্থিত ছিলেন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল করিম চৌধুরী, ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব আহমদ আলী নঈমী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সভাপতি জসিম উদ্দীন মুন্সি, ক্রীড়া পরিষদের সাবেক ও বর্তমান কৃর্তি ফুটবলার গোলাপুর রহমান, আবদুল মান্নান, মুহাম্মদ সেলিম, আবদুস ছবুর,আব্দুল্লাহ আল নোমান হিরু, সুমন (প্রবাসী), বক্কর (প্রবাসী), আবদুল মোনাফ প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ