পোশাক কারখানাগুলোতে গ্যাস সঙ্কট থাকবে না: উপদেষ্টা ফাওজুল কবির

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সঙ্কট থাকবে না।

শনিবার সকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুতের পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

ফাওজুল কবির খান বলেন, চারটা নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে। তাই আজ থেকে গ্যাস সঙ্কট থাকবে না।

তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই এবং কোনো অচল অবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে, যেগুলো যৌক্তিক। সেগুলো সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এর আগে, উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লী বিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন।

এসময় জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ডা: মো: খায়রুজ্জামান মজুমদার, বিআরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল হকসহ উক্ত মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ