আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা পেশা।
মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা। এই শ্লোগানকে সামনে রেখে গত ১৯ জুলাই শুক্রবার, শরীয়তপুর জেলার অর্ন্তগত জাজিরা উপজেলার প্রান কেন্দ্র জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জাজিরা শাখার আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শিক্ষক শেফাউল করিমের উপস্থাপনায় জাজিরা মহর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক মিলনমেলা।

জাজিরা উপজেলা শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠান
এই মিলনমেলায় অংশ নিয়েছে জাজিরা উপজেলার ১২১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাদের সহচরগণ, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়াম্যান মোবারক আলী সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম নুরুল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক এ্যাডভোকেট মীর্জা হযরত আলী (পি,পি) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান পারভীন আক্তার, ডা. মোঃ মাহমুদুল হাসান, মহর আলী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমান, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সি.এম এনামুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান হালিম, অবসর প্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন এ,কে ফজলুল হক, মোঃ আল ইসলাম, মোঃ সিরাজুল হক, শিক্ষিকা নাসিমা আক্তার প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা, বাংলাদেশের মান উন্নয়ন শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার অগ্রযাত্রা, শিক্ষার গুরুত্ব, শিক্ষকের মর্যাদা, শিক্ষার্থীদের লেখা-পড়ার মান উন্নয়ন ও তাদের প্রতি ¯স্নেহ ভালোবাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা শাখার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
You must be logged in to post a comment.