পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি শিক্ষকদের আহ্বান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে শিক্ষক নেতারা দাবি জানায়, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‌‌‌`বরিশাল স্বাধীনতা শিক্ষক পরিষদ` এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা স্বাশিপের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুন-অর রশিদ, অধ্যাপক কবির হোসেন, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ ফখরুল ইসলাম, অধ্যক্ষ আফরোজা বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের দাবির সুস্পস্ট ঘোষণা এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে স্বাশিপের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে প্রাণনাশের হুমকীদাতাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন স্বাশিপ নেতারা।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ