পুর্নগঠিত হচ্ছে বিএনপি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই দল পুর্নগঠনের কাজ চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে দলটির সাবেক মহাসচিব অ্যাডভোকটে খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আমরা দলকে পুর্নগঠিত করার চেষ্টা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দলকে পুর্নগঠিত করার চেষ্টা চলছে। আমরা সেই কাজ গুলো করছি।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।’

মির্জা ফখরুল খালেদা জিয়ার কারবাস প্রসঙ্গে বলেন, ‘বেগম খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিকভাবে প্রভাবিত মামলায় কারাভোগ করছেন। গণতন্ত্র ও গণতন্ত্রের মানসকন্যা দেশ নেত্রী খালেদা জিয়াসহসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ