(পিইসি) ৯৭.৫৯%, ইবতেদায়ি ৯৭.৬৯%; জেএসসি ৮৫.৮৩%, জেডিসি ৮৯.০৪%

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।।

পিইসি ,জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ৮৫.৮৩ ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ,৮৯.০৪।  অপর দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাশের হার (পিইসি) ৯৭.৫৯,ইবতেদায়িতে পাশের হার-৯৭.৬৯। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। পিইসিতে জিপিএ-৫ পেয়েছে  ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন, ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছেন ১২হাজার ২৬৮জন। শতভাগ পাসের প্রতিষ্ঠান ৪,৭৬৯টি।

সোমবার সকাল ১০টার দিকে পিইসি ,জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর মধ্যে ছাত্র ১২ লাখ ২৩ হাজার ৭৩২ এবং ছাত্রী ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন। এ বছর আগের বছরের চেয়ে দুই লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি অংশ নেয়। মোট দুই হাজার ৯০৩টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশের ৯টি কেন্দ্রে পরীক্ষায় দিয়েছেন ৫৭৮ জন শিক্ষার্থী। পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষ ১৮ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় ফল প্রকাশিত হতে যাচ্ছে।

ফল জানা যাবে যেভাবে

জেএসসি-জেডিসি : জেএসসি-জেডিসি ফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকেও এই ফল জানা যাবে।

মোবাইলে ফল পেতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে DPE/EBT স্পেস দিয়ে পরীক্ষার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। পরীক্ষার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর প্রবেশপত্রে উল্লেখ করা আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ