পিইসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির ঘটনায় শিক্ষা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৭ পরীক্ষার্থীর উত্তরপত্র জালিয়াতির অভিযোগে শিক্ষা কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রৌমারী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

উত্তরপত্র জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযুক্ত ৪ জনকে গ্রেফতারের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহেদুল ইসলাম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃজন মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ওরফে শাহীন মিয়া, সাকসেস মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু মুছা ও শিক্ষা অফিসের পিয়ন সাদ্দাম হোসেন।

আর যে ৭ পরীক্ষার্থীর উত্তরপত্র জালিয়াতি করা হয়েছে তারা হল- উপজেলার গোয়াল গ্রামের সৃজন মডেল স্কুলের শিক্ষার্থী মাহমুদ হাসান, সুমাইয়া শহীদ স্বর্ণা, হাবিবুন্নাহার মিতা, জেসমিন খাতুন ও খাদিজা আক্তার এবং সাকসেস মডেল স্কুলের শিক্ষার্থী রাকিবুল হাসান ও মুরাদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষক জানান, সৃজন মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সাকসেস মডেল স্কুলের প্রধান শিক্ষক আবু মুছা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহেদুল ইসলামকে ১ লাখ টাকা ঘুষ দেন। বিনিময়ে ওই ৭ পরীক্ষার্থীর উত্তরপত্র সরিয়ে বাইরের অন্য হাতের লেখা উত্তরপত্র ঢুকিয়ে দেয়া হয়। অবৈধভাবে গোপনে বাইরের লেখা উত্তরপত্র ঢুকাতে গিয়ে এক বিষয়ের উত্তরপত্র অন্য বিষয়ের প্যাকেটে চলে যায়।

এর ফলে উত্তরপত্র মূল্যায়নকারী পরীক্ষকদের হাতে ধরা পড়ে ওই জালিয়াতির ঘটনা। পরে শিক্ষা অফিসের পিয়ন সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আসল ঘটনা ফাঁস করে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ