বেসরকারি সংস্থা পাপড়ির উদ্যোগে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার প্রত্যন্ত দ্বীপচর চাঁনপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৬৫০টি হতদরিদ্র শিশুর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৬ আগস্ট বেলা ১১টায় চারদিকে মেঘনা নদী বেষ্টিত দ্বীপচর চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি হাইস্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার।
পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদাগরকান্দি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিম, পাপড়ির প্রকল্প সমন্বয়কারী আবুল কাসেম, আলাউদ্দিন, হাফিজুর রহমান, ফখরুল আলম, নূর আলম, অর্নব হাসান, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, আসাদুজ্জামান রিমন, উজ্জল মিয়া, নাজিম খান প্রমুখ।
জাপানি দাতা সংস্থা শাপলা নীড়ের আর্থিক সহযোগিতায় অধিকার প্রকল্পের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫কেজি চাল, ১লিটার তেল, ১কেজি ডাল, ১কেজি লবন, ২টি সাবান ও ৫টি মাস্ক।
উল্লেখ যে, অধিকার প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের শিশুদের স্কুল থেকে ঝড়েপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।
You must be logged in to post a comment.