পল্টনে   পুলিশ ও বিএনপি কর্মীদের  মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ২:০৫ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

রাজধানী ঢাকার নয়া পল্টন এলাকায় বিএনপি কার্যালয়ের কাছে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

পল্টনের বিএনপি কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায় এই সংঘর্ষ শুরু হয়।

বিএনপির সমর্থকরা সেখানে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপি অভিযোগ করেছে, তাদের দলীয় মনোনয়নপত্র নিতে আসা প্রার্থীর সমর্থকদের মিছিলের ওপর পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর প্রথম ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ