পলাশী থেকে পিলখানা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১৭ পূর্বাহ্ন

মোহাম্মদ হাসেম।।

পলাশী প্রান্তরে স্বাধীনতার সুর্যাস্ত আর পিলখানার সেনা অফিসার হত্যাকাণ্ড জাতীর কপালে কলঙ্কের তিলক হয়ে থাকবে, তা’ কখনো মোচা যাবেনা !

প্রকৃতিতে বিপরীত অস্তিত্ব অস্বীকার করা যায় না, রাত থাকলে দিনের অস্তিত্ব থাকবে, আলো থাকলে আঁধার ও থাকবে। মুছা(আঃ) যেখানে আছেন, সেখানে ফেরাউন ও আছে, যেখানে মুক্তিযোদ্ধা আছে তার বিপরীতে রাজাকার ও আছে। গল্প উপন্যাসে নায়ক থাকলে ভিলেন ও থাকে, রূপকথায় সুয়োরানী থাকলে দুয়োরানী ও থাকে।
কলঙ্কময় পলাশীর যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা আমরা দুশো বছর অতিবাহিত হওয়ার পর সম্যকভাবে জানতে পারি। নবাব সিরাজ উদ্দৌলার শেষ করুণ পরিণতির জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, মীর জাফর, ঘসেটি বেগম, জগত সেঠ, উমি চাঁদের জন্য আমাদের ঘৃণা নিঃসরণ হয়; আবার মীর মদান, মোহন লালের জন্য আমাদের ভালোবাসা আপ্লুত হয়।

পলাশীর ইতিহাসে দেশী আর বিদেশী ষড়যন্ত্রকারীদে আমরা যেমন চিহ্নিত করতে সক্ষম হয়েছি তদ্রূপ পিলখানা হত্যাকাণ্ডে কারা ছিলেন দেশী, বিদেশি ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচিত হবে!
পলাশীর কুশীলব রবার্ট ক্লাইব, মীর জাফর, ঘসেটি বেগম, জগত সেটের মতো এমন কিছু নাম বেরিয়ে আসবে যাদের নাম ভবিষ্যতে জাতী ঘৃণাভরে উচ্চারণ করবে এবং হয়তো মীর জাফরের মতো অনেকের নাম গালি স্বরূপ ব্যবহার করবে!

ইতিহাস বড় নির্মম, এখানে সমসাময়িক কালে কার কি ভূমিকা তা’ আড়াল করার সাধ্য কারো নেই, ঐতিহাসিকরা অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করবে লুকনো কিম্বা হারিয়ে যাওয়া অসম্ভব বটে!

পিলখানার কসাই কারা, তাদের মিশন কি ছিল? আমজনতা যদি আজ জানতে পারতো, তা’হলে অবাক হতো ! কিন্তু তা’ হবার নয়, সময়ে তাদের মুখোশ অবশ্যই উন্মোচিত হবে।

 

লেখক

সিনিয়র এডভোকেট ও সাবেক এপিপি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ