পরাজিত হলেন হেভিওয়েট প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তার মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। তারা এলাকার জনপ্রিয় প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন :

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন।

হবিগঞ্জ-৪ আসন থেকে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মানিকগঞ্জ-২ আসনে হেরেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

কুষ্টিয়া-২ আসনে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

টাঙ্গাইল-৮ আসনে হেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা।

ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ।
জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান।

ঢাকা-১৯ আসনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ