মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাইলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক ছাত্র নেতা কাজী রফিকুল ইসলাম।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ আজ আতঙ্কিত। বছর ঘুরে এলো আবার ঈদ। একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে এই মহামারিতে ধর্ম প্রাণ মুসলমানদের মাঝে ঈদের আনন্দ অনেকটাই মলিন। করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় সকলের প্রতি সামাজিক দূরত্ব বজায় ও করোনার সতর্কতা অবলম্বন করে ঈদ উদযাপনের আহ্বান জানাচ্ছি। ঈদ সবার জীবনে বয়ে আনুন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষকে করোনা মুক্ত করে এই মহামারির হাত থেকে মুক্তি দান করুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
You must be logged in to post a comment.