পারভিন আক্তার।।
আমি এ পর্যায়ে শিক্ষাক্রম গবেষণা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সাথে সংশ্লিষ্ট প্রশ্নপত্র প্রণেতা সকল বিজ্ঞ গবেষক,কর্মকর্তা ও শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি।
বিশেষজ্ঞ মন্ডলীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে এখনো সমাপনী পরীক্ষার তিন মাস সময় বাকী। পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো পরিমার্জন করা অত্যাবশ্যক।
আমি বিশেষ করে DPE, NAPE,NCTB এর সুযোগ্য গবেষক,বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,
একটু যাচাই করে দেখুন,সমাপনী পরীক্ষার নির্ধারিত সময় ২ ঘন্টা ৩০ মিনিট। পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের প্রশ্নপত্রের ১ এর ‘সংক্ষেপে উত্তর দাও’ অংশে ২০ টি সৃজনশীল প্রশ্নের প্রায় প্রতিটি প্রশ্নই শিশুকে ভেবে বিশ্লেষণ করে সমাধান বের করতে হবে।
এই ২০ টি সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করবার পর জ্যামিতিসহ আরো ১০ টি পূর্ণাঙ্গ যোগ্যতাভিত্তিক সৃজনশীল সমস্যার সমাধান শিশুদের করতে হবে,যা তাদের ভেবে চিন্তে সমাধানের পথ বের করতে হবে।
বিজ্ঞ প্রশ্ন প্রণেতাগণ, শিক্ষা ও শিশু মনোবিজ্ঞান ও শিক্ষাক্রম সম্পর্কে নিশ্চিত আপনাদের সুস্পষ্ট ও গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।
আপনারাই বলুন, পঞ্চম শ্রেণির ১০/১২ বছরের মেধা ও ধারণ ক্ষমতার বিকাশন কতোটা শক্তিশালী হলে মাত্র ২ঘন্টা ৩০ মিনিটে ৩০ টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে শেষ করা সম্ভব?
মিলিয়ে নিন,প্লিজ! ২০টির পরিবর্তে ১০ টি সংক্ষিপ্ত প্রশ্নসহ মোট ১১টি নয় ১০ টি প্রশ্নের একটি আদর্শমানের প্রশ্ন কাঠামো প্রণয়ন করা না হলে শিক্ষার্থীদের ওপর এটি অমানবিক চাপ সৃষ্টি করা হবে,বিজ্ঞ বিশেষজ্ঞগণ!
আমি বিশেষ করে জাতীয় পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহোদয় জনাব বিজয় ভূষণ পাল( যুগ্ন সচিব), উপপরিচালক মহোদয় জনাব শাহ্ সুফি মোঃ আলী রেজা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
আমি বলতে চাইছি যে, আদর্শমানের সাধারণ শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে প্রশ্নকাঠামোটির পরিসর অবশ্যই সীমা লঙ্ঘন করেছে,স্যার! আরো ৩টি মাস সামনে আছে। প্রশ্ন কাঠামোটির সুচিন্তিত বিবেচনা ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিমার্জনের বিষয়টি আশু বিবেচনা করা একান্ত জরুরি, স্যার!
জাতীয় মানের একটি অভিক্ষাপত্রে হাুওড়,বাওর,পার্বত্য, প্রত্যন্ত ও চরাঞ্চলের সকল কোমলমতি শিক্ষার্থী যারা সাধারণত ১০ থেকে ১২ বছরের বয়স সীমায় অবস্থান করে থাকে।
পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো শিক্ষার্থীদের বয়স,সামর্থ্য, শ্রেণি ও পরীক্ষার নির্ধারিত সময়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা পূণর্বিবেচনাপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।
খুলনা মহানগরের চৌকশ ও মেধাবী শিক্ষক হালিমা নয়ন, যাঁর কন্যা সন্তানটি এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে, সে বার বার আমাকে অনুরোধ করছে, আপা, কতকিছু নিয়েইতো লেখেন,এখনো সময় আছে এবিষয়টি নিয়ে একটু লেখেন,আজই লেখেন।কিছু একটা ব্যবস্থা হোক!
একজন চৌকশ শিক্ষকও নিজ সন্তানের ক্ষেত্রে প্রশ্ন কাঠামোটি নিয়ে হতাশায় ভুগছেন। আমি অন্যান্য গণিত বিষয়ক প্রাজ্ঞ শিক্ষকমন্ডলীর সাথে মত বিনিময় করেও একই ফলাফল পেয়েছি,ঝাড়া মুখস্ত না থাকলে আর খুব গতিশীল না হলে এই ব্যাপক পরিসরের প্রশ্নের উত্তর মাত্র আড়াই ঘন্টায় লিখে শেষ করা অসম্ভব!
বিষয়টি অতীব জরুরি, স্যার!
লেখক
সহকারি শিক্ষক
নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা।
You must be logged in to post a comment.